• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুক্রবার প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৩:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৩:২৭

966663

শুক্রবার প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন

নিউজ ডেস্ক

চলতি বছরের হজ কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন শুক্রবার (১৯ মে)। ঢাকার আশকোনা হজ ক্যাম্পে সশরীরে গিয়ে প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সেখানে হজযাত্রীরা থাকবেন, গণমাধ্যমের কর্মীরা থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী এসে হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন, এবার সশরীরেই থাকবেন। প্রধানমন্ত্রী দু-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন।’

আগামী ২০মে দিবাগত রাত পৌঁনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে বলেও জানান অতিরিক্ত সচিব।

হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com