• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনা আসবেন, আইনসঙ্গতভাবেই ন্যায়বিচার করা হবে: আইনমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:২২
আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:২২

966600025

শেখ হাসিনা আসবেন, আইনসঙ্গতভাবেই ন্যায়বিচার করা হবে: আইনমন্ত্রী

মাগুরা প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় এনে প্রচলিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অপেক্ষায় আছি, উনি আসবেন। উনাকে নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসঙ্গতভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায়, আমরা সেটাই করব।

মন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিহিংসার নীতি অনুসরণ করছে না। শেখ হাসিনাকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আদালতে উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়া এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগও তার রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বিদেশে অবস্থান করেও বিভিন্ন সময় নিজের মামলার বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন। এতে বোঝা যায়, তিনি মামলার অগ্রগতি সম্পর্কে অবগত রয়েছেন। তাই আদালতের সামনে এসে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াই হবে তার জন্য যথাযথ পথ।

বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক, এজলাস ও বাজেট সংকটের কারণে মামলার নিষ্পত্তিতে সময় লাগছে। বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি জানান, ফৌজদারি কার্যবিধিতে ১৭৩-এ ধারা সংযোজনের মাধ্যমে গণ-অভ্যুত্থান-পরবর্তী মামলায় নির্দোষ ব্যক্তিদের তদন্তের ভিত্তিতে অব্যাহতির সুযোগ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি, বার কাউন্সিলের মাধ্যমে প্রায় ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং করপোরেট প্রতিষ্ঠানে আইনজীবী নিয়োগ বাধ্যতামূলক করার বিষয়েও সরকার কাজ করছে।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com