• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৮:০২
আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৮:০২

96663695

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রবিবার (৫এপ্রিল) সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিলটি উত্থাপন করা হলে পরে কণ্ঠভোটে তা পাস হয়। নতুন আইনের ফলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারসহ সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হলো।

বিলে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে আগে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেসব ক্ষেত্রেও এখন থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে যেসব পদের নিয়োগ বিধিমালায় পূর্ব থেকেই ৩৫, ৪০ বা ৪৫ বছর বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেগুলো অপরিবর্তিত থাকবে। ফলে নতুন আইনের কারণে কোনো প্রার্থীর সুযোগ কমবে না।

এছাড়া প্রতিরক্ষা বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় তাদের বিদ্যমান বিধানই বহাল থাকবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

বিলের উদ্দেশ্য সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, দেশের শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই এই উদ্যোগের লক্ষ্য। তিনি আরও বলেন, ২০২৪ ও ২০২৫ সালে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বাতিল করে স্থায়ী আইনি কাঠামো তৈরি করতেই এ বিল আনা হয়েছে।

এছাড়া পূর্ববর্তী অধ্যাদেশের কারণে সৃষ্ট কিছু কারিগরি জটিলতা দূর করে বয়সসীমা সংক্রান্ত অস্পষ্টতাও এই আইনের মাধ্যমে নিরসন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com