• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট-ঢাকা-চট্টগ্রামে ডুয়েল গেজ রেললাইনের সমীক্ষা চলছে: রেলপথ প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬ ৮:৩৪
আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ৮:৩৪

96666329

সিলেট-ঢাকা-চট্টগ্রামে ডুয়েল গেজ রেললাইনের সমীক্ষা চলছে: রেলপথ প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ডুয়েল গেজ রেললাইন কার্যকরের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শনিবার (৯ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ডবল রেললাইন বাস্তবায়নে সম্ভাব্যতা যাছাই করতে সিলেট সফরে এসে তিনি এ কথা জানান।

সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরের জন্য সমীক্ষা চলছে। সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের ইঞ্জিনসংকট রয়েছে। তবে সেসব সমাধানে কাজ করবে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রেলকে লাভবান করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও সরকার নজর দেবে।

তবে রেলের সেবা নিশ্চিতে সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য সর্বোচ্চ সেবা দিতে হবে। দায়িত্বে অবহেলা মেনে নেওয়া যাবে না। মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা পরিলক্ষিত দায়িত্বশীলদের তা সমাধানে কাজ করার নির্দেশনার কথা পুণর্ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের তরফ থেকে রেলের বেদখল জমি উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। দখল উচ্ছেদে সরকারের অবস্থান কঠোর।

তিনি বলেন, রেলের সেবার মান বাড়াতে ইঞ্জিন ও কোচ দরকার। সিঙ্গেল লাইনে দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়। তা রোধে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী ভোরে ট্রেনে সিলেট আসেন। সিলেটে তিনি হজরত শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে দিনব্যাপী সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, বিআরটিএ, রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রাতে ট্রেনেই তিনি ঢাকা ফিরবেন।

প্রধানমন্ত্রীর ঘোষণা:
ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ২ মে দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com