• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৮:৩৭
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৮:৩৭

96665850007

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক

‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ জুলাই) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ করা হয়েছে।

মাহবুব হোসেন বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়েও চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার শব্দগুলোর পরিবর্তে বাংলায় আচার্য, উপাচার্য বা উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ আনা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com