• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, হজযাত্রায় সাময়িক স্থগিত: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৪
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৪

9633320 4

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, হজযাত্রায় সাময়িক স্থগিত: প্রবাসী কল্যাণমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না, হজযাত্রীদের যাতায়াতের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে। এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য আমরা কথা বলে যাচ্ছি। ইনশাআল্লাহ, এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট বিভাগের উন্নয়নে আমরা নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। সিলেটের মহাসড়ক, রেল, বিমানের সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাগেজ নিয়ে টানাটানি প্রতিরোধ করা, প্রবাসীরা যাতে এয়ারপোর্টে এসে সব ধরনের সুযোগ-সুবিধা পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

এর আগে, আরিফুল হক চৌধুরী পাঁচ দিনের সরকারি সফরে সিলেট পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com