• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সীমান্তে ‘পুশইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:৪৯
আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:৪৯

9666636520

সীমান্তে ‘পুশইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত: স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ভারত যদি তাদের সীমান্তের ভেতরে ‘নো-ম্যানস ল্যান্ড’ বজায় রেখে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, তবে বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সরকারের পক্ষ থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

ঈদুল আজহা নিয়ে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেনো ভালো থাকে সে বিষয়ে কাজ চলছে। কোরবানির পশুর চামড়ার সঠিক দাম নিশ্চিত করা যায় সে বিষয়ে বৈঠকে কথা হয়েছে। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়েও আরেকটি বৈঠক হবে।

ঈদের আগে পোশাক শ্রমিকদের পাওনা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সেখানে মুসলমানদের নির্যাতন এবং এর জেরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের শঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে ওইভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়ায় পুরোনো চিত্র আসছে। ওখানে নির্যাতনের সেরকম কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা (সাংবাদিক) তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com