• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সৌদি আরবে আটক ৮ প্রবাসীর মুক্তির দাবি শেখ হাসিনার পতনে দোয়া মাহফিল

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৪:২১
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৪:২১

98888569

সৌদি আরবে আটক ৮ প্রবাসীর মুক্তির দাবি শেখ হাসিনার পতনে দোয়া মাহফিল

জনতার আওয়াজ ডেস্ক
সৌদি আরবে আটককৃত আট প্রবাসী বাংলাদেশীর মুক্তি ও কর্মস্থলে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবাররা।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

বক্তব্যে পরিবারের একজন সদস্য মো. নুরুল কবির বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদেরও অকুন্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশীরা বিজয় উল্লাসে মেতে উঠেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের সমর্থনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সে দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। এই ঘটনাকে কেন্দ্র করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজক আট বাংলাদেশীকে আটক করে নিয়ে যায় মাহাইল থানার পুলিশ। যারা গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে আটক আছেন।

তিনি বলেন, পরিবাবের উপার্জনক্ষম ব্যক্তিদের আটকের কারণে তাদের পরিবার অসহায় দিন যাপন করছেন। সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশীরা হচ্ছেন চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম। আটককৃত আট বাংলাদেশীর মুক্তির জন্য সৌদি আরবের মাহাইল পুলিশ কর্তৃপক্ষের সাথে আমরা ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে যোগাযোগ করি। কিন্তু বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ছাড়া আটককৃতদের মুক্তি সম্ভব নয়। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার তৎপর ভূমিকা পালন করলে আটককৃত প্রবাসীরা মুক্তি পাবে


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com