• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৫:১৫
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৫:১৫

9655529

স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি দৃঢ় ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠে। ওই সময়ে ভারত সরকার সর্বাত্মকভাবে বাংলাদেশকে সহযোগিতা ও সহায়তা প্রদান করেছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নের ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন প্রতিবেশীসুলভ সহযোগিতা ও উদার দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্তভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং সংসদে বিরোধী দলও সক্রিয় ভূমিকা রাখছে। তিনি সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এদিকে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয় বলে জানানো হয়।

এ সময় হাইকমিশনার স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে একটি সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com