• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৪টি ভবন নির্মাণ হবে: আসিফ মাহমুদ

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১:৪২
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১:৪২

96000241

হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৪টি ভবন নির্মাণ হবে: আসিফ মাহমুদ

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৪টি ভবন নির্মাণ করা হবে। গণকটুলি সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, মিরনজিল্লা সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, ধলপুর এলাকায় ৯টি ১০ তলা ভবন এবং পোস্তগোলা এলাকায় ১টি ৬ তলা ভবন নির্মাণ করা হবে। এছাড়া প্রতিটি ভবনে একটি ফ্লোরে তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল তৈরি করা হবে।
মঙ্গলবার ঢাকার হাজারীবাগে সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত “নিপীড়িত হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক” মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, হরিজন সম্প্রদায়ের বসবাসকারী এলাকাগুলোতে ছোটো করে হলেও খেলার মাঠ নির্মাণ করতে হবে যা শিশুদের মাদক কিংবা অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের জন্য খেলা-সামগ্রী পাঠানো হবে ঘোষণা দেন আসিফ মাহমুদ। এলাকাগুলোতে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করার কথা উল্লেখ করেন তিনি।
এ ছাড়াও হাজারীবাগে ২টি মন্দিরের জন্য আধুনিক ভবন নির্মাণ ও মন্দির প্রাঙ্গণে বর্ষা কিংবা বৃষ্টিতে ডুবে যাওয়া প্রতিরোধে নতুন প্রকল্প গ্রহণ করতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বেকার সমস্যা সমাধানে হরিজন সম্প্রদায়ের জন্য যেসব শূন্য পদ সিটি কর্পোরেশনগুলোতে রয়েছে তা দ্রুত পূরণ করা হবে বলে জানান তিনি। ব্যানারে যেন নিপীড়িত আর না লিখতে হয়, সকলে মিলে একসাথে একটি পরিবারের মতো সুস্থ ও সুন্দর শহর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আসিফ মাহমুদ।সূত্রঃ আমারদেশ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com