• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিকেলে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ১:৪৪
আপডেট: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ১:৪৪

96000236

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিকেলে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় বিনিময় করবেন। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল চারটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় করবেন তিনি। সরকারপ্রধান তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হবেন।

সাধারণত প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তাদের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধুকন্যা।

জানা যায়, আগামীকাল দশমীর দিন বিজয়া ও বিসর্জনের আগে নানা আনুষ্ঠানিকতা থাকায় সনাতন ধর্মাবলম্বীদের বেশি ব্যস্ততা থাকে। তাই আজই এই শুভেচ্ছা ও মতবিনিময় বিনিময় করবেন শেখ হাসিনা

রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান প্রধানমন্ত্রী। এরপর গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের সরকারপ্রধান।

১৮ দিনের সফর শেষে সোমবার (৩ অক্টোবর) রাত একটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দেশে ফেরেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com