• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ ডিসেম্বর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র‍্যাব

প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ২:০১
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ২:০১

9663250

১০ ডিসেম্বর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র‍্যাব

১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। বিদেশি স্থাপনা ও দূতাবাস রয়েছে। রাজধানীর নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। শুধুমাত্র এই জনসমাবেশ ঘিরে নয়, আমরা সবসময় রাজধানীর জননিরাপত্তা, দেশীয় ভাবমূর্তি যেন বিদেশীদের কাছে ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে সচেষ্ট রয়েছি।

তিনি আরো বলেন, এদিনের সমাবেশকে ঘিরে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড, হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রয়েছে। নাশকতার পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য সাদা পোশাকে মোতায়েন থাকবেন র‌্যাবের গোয়েন্দা সদস্যরা।

‘এছাড়া, এদিন যেকোন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে র‍্যাব সদস্যরা সচেষ্ট থাকবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com