• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ২:৪২
আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ২:৪২

960002 9

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: পিআইডি
২০২২ ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে প্রায় ১৪০ কোটি টাকা দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের বিশ্বকাপ সম্প্রচারে সরকারের ব্যয় প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। এবার ফিফার পাওনা ৩ দশমিক ৮ মিলিয়ন ডলার সাবলাইসেন্সিংয়ের মাধ্যমে আদায় করা হয়েছে। বাকি ২ থেকে ৩ কোটি টাকাও একই পদ্ধতিতে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ওই বিশ্বকাপে ফিফার পাওনা ৩ দশমিক ২ মিলিয়ন ডলার পরিশোধের বাইরে বাকি প্রায় ১৪০ কোটি টাকা মধ্যস্বত্বভোগীদের লুটপাটের কেন্দ্র ছিল। বর্তমানে সেই দুর্নীতির তদন্ত চলছে।’

জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বকাপ সম্প্রচারের নামে দুর্নীতি হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আগের সরকার বিদ্যুৎ খাতেও আইন করে দুর্নীতির সুযোগ তৈরি করেছিল।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো, ব্যয় কমানো এবং এটিকে আরও লাভজনক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com