• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৬ শিশুর মৃত্যু নিয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬ ২:৫৪
আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬ ২:৫৪

9604 6

৬ শিশুর মৃত্যু নিয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে ছয়টি শিশুর মৃত্যুর ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বলে দাবি করেছে হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। ।

বুধবার (২৭ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যে ওয়ার্ডে এই দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে; সেখানে ১১ জন মা ছিলেন আর সদ্য ভূমিষ্ঠ শিশু ছিলেন ছয়জন। হয়তো তাদের বয়স এক থেকে দুইদিন। এই ওয়ার্ডে সিজারের পর সবসময়ই মা-বাচ্চাদের রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে আরও একজন সেখানে থাকতে পারেন। যেহেতু এটা এসি ওয়ার্ড অনেক সময় ঠাণ্ডা থাকে। এখানে রোগী ও তার স্বজনরা প্রায়ই অতিরিক্ত ঠাণ্ডা লাগলে সিস্টারকে এসি বন্ধ করতে বলেন; এটা প্রায়ই হয়ে থাকে।’

অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বলেন, ‘হঠাৎ করে দুটি শিশু অসুস্থ বোধ করলে তাদেরকে হাসপাতালের নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয়েছিল। রাত তিনটার পরে। সেখানে ডাক্তাররা তাদের দেখার পর বলেছেন- যে শিশুরা ভালো আছে। এরপর তাদের ওয়ার্ডে নিয়ে যেতে বলা হয়।’

তিনি আরও বলেন, ‘ভোর ৬টার পর হঠাৎ দায়িত্বরত নার্স দেখেছেন এবং মায়েরাও বলেছেন যে, তাদের বাচ্চারা অনেক অসুস্থ বোধ করছে। ওইসময় ছয় বাচ্চাকেই নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তারা দুইটি বাচ্চকেই মৃত অবস্থাতে পায়, আর বাকি চার বাচ্চাকে অসুস্থ অবস্থায় ভেন্টিলেটর সাপোর্টে রেখেছিলেন। সেখানে তারা অনেক চেষ্টা করেছেন। তবে পরবর্তীকালে সেই চার বাচ্চাকেও বাঁচানো যায়নি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com