• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৪:৪৮
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৪:৪৮

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে মারা গেছেন এক নারী। তিনি বগুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষিকার নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।‎

পুলিশ জানায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গতকাল শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তাঁরা মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com