• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১:৫৫
আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১:৫৫

96665820 1

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেয়ে যান নিজের বহুল কাঙ্খিত গোলের দেখা। সেইসঙ্গে পর্তুগালও পেয়ে যায় লিড। তবে ম্যাচের বয়স যখন সতেরো মিনিট তখনই ফ্রি-কিক পায় পর্তুগাল।

রোনালদোর সামনে সুযোগ আসে জোড়া গোল করার। কিন্তু ৪১ বছর ১৪০ দিন বয়সী এই ফুটবলারকে এদিন দেখা গেল ভিন্ন ভূমিকায়।নিজে গোল না করে বরং যেন সতীর্থদের দিয়ে গোল করাতেই দুর্দান্ত ভূমিকা নিলেন সিআর সেভেন।

সামনে থেকে নেতৃত্ব দেওয়া প্রকৃত অধিনায়কের মতোই এগিয়ে গেলেন। কিন্তু ফ্রি কিক পেয়ে তিনি নিজে মারলেন না, এগিয়ে দিলেন তরুণ সতীর্থ নুনো মেন্দেসকে। উজবেক রক্ষণ রোনালদোকে আটকানোর যাবতীয় প্রস্তুতি নিলেও হেরে গেল সিআর সেভেনের মাইন্ড গেমের কাছে।

অন্যদিকে স্বপ্নের বিশ্বকাপের প্রথম গোলের দেখা পেয়ে গেলেন নুনো মেন্দেস।এরপর দ্বিতীয় গোলের দেখা পেতে অবশ্য সিআর সেভেনকে খুব বেশি সময় নিতে হয়নি। আর ফ্রি-কিকে নিজে গোল করতে পারলে তো হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন সিআর সেভেন।

অথচ, সুবর্ণ সুযোগ থাকলেও সেটা ছেড়ে দিলেন। কারা যেন বলে, এই রোনালদোই নাকি স্বার্থপর? রোনালদোর এমন দুর্দান্ত প্রত্যাবর্তনের দিনেই ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
পরিচালক বৃন্দ: আবদুল আহাদ, সামছু মিয়া, মোঃ দেলোয়ার হোসেন আহাদ
ব্যবস্থাপনা সম্পাদক: আবদুল আহাদ, সামছু মিয়া, মোঃ দেলোয়ার হোসেন আহাদ
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com