• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোহলির পর আনুশকাও চটলেন, হোটেল কক্ষের ভিডিও টিকটকে গেল কীভাবে?

প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৭:২১
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৭:২১

jpeg 75

কোহলির পর আনুশকাও চটলেন, হোটেল কক্ষের ভিডিও টিকটকে গেল কীভাবে?

হোটেল কক্ষের ভিডিও টিকটকে তাই ক্ষেপেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তার জীবনসঙ্গী আনুষ্কা শর্মাও বলেছেন, কোনোভাবে এমন ঘটনা কাম্য নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় দল সর্বশেষ ম্যাচ খেলেছে পার্থে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দুই দিন আগে থেকে পার্থের ক্রাউন টাওয়ার হোটেলে ছিল ভারত। কোহলি মাঠে থাকা অবস্থায় তার কক্ষে প্রবেশ করে কেউ একজন ভিডিও ধারণ করেছেন। সেখানেই ঘটনার শেষ নয় কোহলির ব্যাট, জুতা, ওয়ার্ডরোবের দৃশ্যধারণ করা সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে টিকটকে। সেই ভিডিওর শিরোনাম ‘কিং কোহলির হোটেল কক্ষ।’

আর এই কাণ্ডে ক্ষিপ্ত কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি বুঝতে পারছি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয়। তাদের সঙ্গে দেখা করার জন্য রোমাঞ্চবোধ করে। আমি সব সময় এটির প্রশংসা করি। কিন্তু এখানকার এই ভিডিওটি আমাকে আতঙ্কিত করেছে। আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুব বিভ্রান্তিতে ফেলে দিয়েছে।’

তিনি আরও লেখেন ‘আমি যদি আমার নিজের হোটেলের কক্ষে গোপনীয়তা না রাখতে পারি, তাহলে আমি কোন জায়গায় নিজের মতো করে থাকার আশা করতে পারি? এই ধরনের অন্ধ অনুরাগ আর চরম গোপনীয়তার লঙ্ঘন আমি কোনোভাবেই সমর্থন করি না। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের সঙ্গে বিনোদনের পণ্যের মতো আচরণ করবেন না।’

কোহলির স্ত্রী আনুশকা শর্মাও লিখেছেন, ‘অতীতে এ ধরনের অভিজ্ঞতা কয়েকবার হয়েছে। যেখানে ভক্তরা কোনো সহানুভূতি বা করুণা দেখায়নি; তবে এটি সত্যিই বাজে ব্যাপার। একজন মানুষের জন্য চরম অসম্মান ও আর তার গোপনীয়তার লঙ্ঘন। কেউ যদি এটি দেখে মনে করে যে তারকাদের এসব সামলাতেই হবে, তাহলে বলব তিনি নিজেও এই সমস্যার অংশ।’

এই ঘটনা কারা ঘটিয়েছে হোটেল কর্তৃপক্ষ তাদের খুঁজছে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com