• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

থাইল্যান্ডে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১২
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১২

963332652 2

থাইল্যান্ডে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
ছবি: বাফুফে
আসছে সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত এবার স্বাগতিক। শিরোপা পুনরুদ্ধারে মুখিয়েও আছে দলটি। ৬ বারের রানার্সআপ নেপালও অন্তত একটা শিরোপা পেতে মরিয়া। সব মিলিয়ে ২৫ মে থেকে গোয়ায় শুরু হতে যাওয়া আসরে কিছুটা চাপেই থাকার কথা বাংলাদেশের। বিশেষ করে যখন আগের দুই আসরের অনেকেই এবার দলে নেই। তবে ডিফেন্ডার শিউলী আজিম সেভাবে ভাবছেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘তেমন চাপের কিছু নেই।’

পিটার বাটলার শিষ্যরা এখন থাইল্যান্ডের ব্যাংককে কন্ডিশনিং ক্যাম্প করছে। শুক্রবার (১৫ মে) সেখানে অনুশীলন শেষে বাফুফের পাঠানো ভিডিওতে এসব কথা বলেছেন এই ডিফেন্ডার।

২০২২ ও ২০২৪ সাফ জয়ী এই তারকার কথায়, ‘যেহেতু আমরা শিরোপা ধরে রাখতে যাচ্ছি, ফলে একটু তো কঠিন হবেই। তারপরও আমাদের অনেক তরুণ খেলোয়াড় এখন দলে আছে। আশা করি, ভালো কিছুই হবে।’

ব্যাংককে এখন বেশ গরম। যা গোয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করবে বলেই বিশ্বাস শিউলীর, ‘এখানকার আবহাওয়া অনেক গরম, তাপমাত্রা বেশি। মেয়েরা চেষ্টা করছে মানিয়ে নিতে এবং সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালোই যাচ্ছে। আশা করি, আমাদের বাকি যে কয়টা দিন আছে, সেগুলো ভালোভাবে শেষ করতে পারব। ভারতেও আমাদের অনেক গরমের মধ্যে খেলতে হবে। এখানে এসে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছি। এটা আমাদের ভারতের সাফে অনেক উপকারে আসবে।’

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু করবে। ৩১ মে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারতের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com