• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রথমবার এশিয়া কাপ জিতল বাংলাদেশের মেয়েরা

প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১:৫৯
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১:৫৯

9652596

প্রথমবার এশিয়া কাপ জিতল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

ছবি সংগৃহীত

প্রথমবার হকি ‎অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে লাল-সবুজের মেয়েরা। রোববার (১৩ জুলাই) চীনের দাজহুতে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করেছে বাংলাদেশ। ‎হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।

মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরেছে পুরুষ হকি দল। এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হারে।

এশিয়া কাপে অবশ্য মেয়েদের শুরুটা ভালো ছিল না। গ্রুপের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে হার। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় মেয়েরা। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নেয় শেষ চারে। ‎ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার।

তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে ৯ মিনিটে পিছিয়ে পড়া বাংলাদেশকে ১২ মিনিটে সমতায় ফেরান আইরিন। ১৮ থেকে ২০ এই দুই মিনিটে আরও দুই গোল করে দলের স্কোরলাইন ৩-১ করে ফেলেন তিনি।

‎‎৩৫ মিনিটে বাংলাদেশকে চতুর্থ গোল উপহার দেন অধিনায়ক শারিকা রিমন। বাকি দুই গোলের একটি করেন কণা আক্তার, অপরটি রিয়াশা রিশি। ৫৯ মিনিটে কাজাখস্তান এক গোল শোধ করলেও সেটি শুধুই ব্যবধান কমিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com