• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬ ৫:০৫
আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬ ৫:০৫

9602

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

রাউন্ড অফ-৩২ এর ম্যাচে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী ধাপে পা দিয়েছে ফ্রান্স। আক্রমণভাগের নৈপুণ্যে তারা ৩-০ গোলে জিতে নেয় ম্যাচটি। ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে নাস্তানাবুদ করে তোলে প্রতিপক্ষকে। বিপরীতে সুইডেন কিছু পালটা আক্রমণ করলেও তা গোলের মুখ দেখেনি।

ম্যাচের ১৯ মিনিটে এমবাপ্পের একটি গোল বাতিল হয় অফসাইডজনিত কারণে। এরপর মাঝমাঠের সাজানো বল আর আক্রমণভাগের দক্ষতায় সুইডেনকে চাপে রেখে খেলা চালিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে ১-০ গোলে এগিয়ে দেন এমবাপ্পে।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাডলি বার্কোলা। মাইকেল অলিসের বাড়িয়ে দেওয়া বল প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি বার্কোলা। ম্যাচের তৃতীয় গোলটিও আসে এমবাপ্পের পা থেকে। এবারও অ্যাসিস্ট করেন মাইকেল অলিসে।

পরবর্তী রাউন্ড অফ-১৬ তে ফ্রান্স মুখোমুখি হবে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের। পেনাল্টি শ্যুটআউটে জার্মানিকে হারিয়ে একদিন আগেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি আগামী ৫ জুলাই ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com