ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে মরক্কো।বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজেদের করে নিলো মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ইসমাইল সাইবারির ৭২ সেকেন্ডে করা গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।
দ্রুত গোল পেয়ে ম্যাচে দারুণ সূচনা করেছে মরক্কো, আর শুরু থেকেই চাপে পড়ে গেছে স্কটল্যান্ড।
ম্যাচের প্রথম দিকেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যায় দলটি। দ্রুত গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে মরক্কোর খেলোয়াড়রা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। শুরুতেই গোল করে দারুণ সূচনা পাওয়ায় সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। এখন লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করাই মরক্কোর লক্ষ্য।












