• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্পেন হয়ে মেক্সিকো যাবে ইরান ফুটবল দল

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:৪৭
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:৪৭

JA962254

স্পেন হয়ে মেক্সিকো যাবে ইরান ফুটবল দল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ইরানের বিশ্বকাপ দল আগামী রবিবার ভোরেই মেক্সিকোতে পৌঁছাবে, সেখানে বৈশ্বিক ফুটবল টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের ঘাঁটি হবে দেশটি।

আজ (৩ জুন) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ইরান জাতীয় ফুটবল দল শনিবার, ৬ জুন, স্থানীয় সময় বিকাল ৩টা ২০ মিনিটে আনতালিয়া থেকে তিহুয়ানার উদ্দেশে রওনা হবে এবং রবিবার, ৭ জুন, রাত দেড়টায় মেক্সিকোতে পৌঁছানোর কথা রয়েছে।’

গত ১৮ মে থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর আনতালিয়ায় প্রশিক্ষণ ক্যাম্পে থাকা ইরানের খেলোয়াড়রা এখনও যুক্তরাষ্ট্রের ভিসার অপেক্ষায় রয়েছেন। গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে তারা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে বোমাবর্ষণ শুরু করে, যার ফলে যুদ্ধের সূত্রপাত হয়। ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত থেমে যায়।

গত সোমবার সন্ধ্যায় ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, ‘খেলোয়াড়রা মঙ্গলবার বা বুধবারের মধ্যে মেক্সিকোর ভিসা পাওয়ার কথা ছিল এবং এরপর দ্রুতই যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে।’

তবে তারা ভিসা পেয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তাজ আরও জানান, দলটি স্পেন হয়ে মেক্সিকো যাবে। যুদ্ধজনিত উত্তেজনা যুক্তরাষ্ট্রের ভিসা-প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। ২৪ মে তাজ বলেছিলেন, ‘টিম মেল্লি’ তাদের বিশ্বকাপ ঘাঁটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ট্যাক্সন থেকে সরিয়ে মেক্সিকোর উত্তর-পশ্চিম সীমান্তবর্তী শহর তিহুয়ানায় স্থানান্তর করছে।

শনিবার রওনা হওয়ার আগে বৃহস্পতিবার আনতালিয়ায় শেষ প্রস্তুতি ম্যাচে মালির মুখোমুখি হবে ইরান। এর আগে ২৯ মে তারা গাম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com