• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন অধ্যাপক ড. নাহরিন

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:০৪
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:০৪

96522201

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন অধ্যাপক ড. নাহরিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিশ্বের অন্যতম প্রভাবশালী বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সদস্য ড. নাহরিন ইসলাম খান।

অক্সফোর্ড ইউনিয়নের ট্রিনিটি টার্ম ২০২৬-এর প্রকাশিত কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি প্রকাশিত টার্ম কার্ডের ৮৮ নম্বর পাতায় ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় বক্তা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী ১৪ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া এক আলোচনায় বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান, এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের ভবিষ্যৎ গতিপথ নিয়ে বিশদ আলোচনা হবে বলে প্রকাশিত সূচিতে জানানো হয়েছে।

এই আলোচনায় প্যানেল সদস্য হিসেবে অংশ নেবেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তাঁর সঙ্গে থাকবেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস।

প্রকাশিত পরিচিতিতে অক্সফোর্ড ইউনিয়ন ড. নাহরিন ইসলাম খানকে পরিবেশবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তুলে ধরেছে। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপনা করছেন। একই সঙ্গে পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নবিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রমের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

এদিকে, অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি জানিয়েছেন, আলোচনায় সরাসরি উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com