• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অতি উৎসাহী পুলিশদের বিচারের দাবি আইনজীবীদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ৪:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ৪:৫৯

96632542

অতি উৎসাহী পুলিশদের বিচারের দাবি আইনজীবীদের

গতকাল নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণকারী অতি উৎসাহী পুলিশদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আইনজীবীরা। বৃহস্প‌তিবার (৮ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল নয়াপল্টনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।

জাতীয়তাবাদী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে ভুন্ডুল করার জন্য কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা গতকাল একটা নাটক সাজিয়েছে। সে নাটকটা হলো বোমা নাটক।

তিনি বলেন, গতকাল নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ হামলা করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেসব অতি উৎসাহিত পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে, আহত করেছে, নিহত করেছে তাদেরকে অতিসত্বর বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গতকাল নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিএনপির নেতাকর্মীদেরকে পুলিশ পোশাক পরে নিরস্ত্র মানুষের উপর নির্বিঘ্নে গুলি চালিয়েছে। এতে হামলায় বিএনপির অসংখ্য নেতাকর্মী গুলি বিদ্ধ ও আহত হয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই, অতি উৎসাহী পুলিশদের চিহ্নিত করে ও এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।

আগামী ১০ তারিখে বিএনপির নয়া পল্টনে যে সমাবেশ হবে সেই সমাবশ সফল করার জন্য উপস্থিত সকল আইনজীবীর প্রতি আহ্বান জানায় তারা।

এ সময় জাতীয়তাবাদী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com