• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অনুমতি পাওয়ার পরপরই সমাবেশস্থলে বিএনপিকর্মীদের জমায়েত শুরু

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৪:৫৬
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৪:৫৬

968574 1

অনুমতি পাওয়ার পরপরই সমাবেশস্থলে বিএনপিকর্মীদের জমায়েত শুরু

রাজধানীর সায়েদাবাদ এলাকায় গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পাওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেছেন। বিচ্ছিন্নভাবে এই মাঠে এসে জড়ো হচ্ছেন তারা।

এদিকে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে মৌখিকভাবে বলা হয়েছে গোলাপবাগ মাঠের কথা। এখনও কাগজ দেয়নি।’

96632574 4

বৈঠক থেকে বের হয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগামীকাল শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ গোলাপবাগ মাঠে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা গোলাপবাগ মাঠ ব্যবহার ও মাইক ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দেই। পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ জানিয়েছেন, গোলাপবাগ মাঠ ব্যবহার করার প্রস্তুতি নিন। তারা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’

9665874 14

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com