• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অনেক হট্টগোল হয়েছে: সানজিদা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১২:২৪
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১২:২৪

96632541 9

অনেক হট্টগোল হয়েছে: সানজিদা

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আসার পর সংঘটিত ঘটনা প্রসঙ্গে সাজেদুল ইসলাম সুমনের বড় বোন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম বলেন, পিটার হাস আমাদের বাসায় আসবেন সেটি আগে থেকে নির্ধারিত ছিল। আমরা ভেবেছিলাম অনেকটা নীরবেই এই আয়োজনটা সেরে নিব। কিন্তু কী করে যে সবাই জেনে গেল সেটা আমরা জানি না। সকাল ৭টা থেকেই আমাদের গলির আশেপাশে সরকারদলীয় লোকজন অবস্থান নেয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গলিতে পা ফেলার অবস্থা ছিল না। যখন রাষ্ট্রদূত আসলেন তখন আশেপাশের সবকটি গলি ব্লক হয়ে যায়। পুলিশ প্রটোকলে অনেক কষ্ট করে তিনি আমাদের বাসায় এসে পৌঁছান। বাসায় প্রবেশের সময় ওনাকে অনেক বেগ পেতে হয়েছে। আর ওনি যখন আমাদের বাসার তিন তলায় অবস্থান করেন তখন নিচে অনেক হট্টগোল শুরু হয়। অনেকেই আমাদের বাসাকে লক্ষ করে ঢিল ছুঁড়ে।

বাসার গেইটে ধাক্কাধাক্কি করে। তারা জোর করে কোনো কারণ ছাড়াই বাসায় ঢুকতে চেয়েছিল। তাদের জন্য গুম হওয়া দুজন ব্যক্তির স্বজনরা পিটার হাসের সঙ্গে দেখা করতে পারেননি। সানজিদা আরও বলেন, প্রায় আধাঘণ্টা সময় তিনি আমাদের বাসায় অবস্থান করেন। এসময় আমার ছোট বোন আফরোজা আক্তার আঁখি প্রজেকটরের মাধ্যমে গুম হওয়া পরিবারের সদস্যদের তথ্য তুলে ধরে। আমাদের বিগত দিনগুলোর নানা কর্মসূচিও তুলে ধরা হয়। আমরা ওনাকে আমাদের সকল গুম হওয়া পরিবারের দুঃখদুর্দশার কথা বলেছি এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিষয়টি সঠিকভাবে তদন্তের দাবি জানিয়েছি। আশা করছি আমরা যা বুঝাতে চেয়েছি সেটা ওনাকে বুঝাতে সক্ষম হয়েছি। তিনি আমাদেরকে আশ^স্ত করেছেন এ বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন।
তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝন্টুর মা হাসিনা বেগম বলেন, পিটার হাস আমাদের কথা ঠিকমত শুনতে পারেননি। তিনি হয়তো আরও অনেক সময় থাকতেন কিন্তু বাইরে যে গন্ডগোল শুরু হয়েছিল সেজন্য তাড়াহুড়া করে ওনি চলে যান। তেজগাঁও ২৫ নং ওয়ার্ডের শাহীন বাগের যে বাসাতে আমেরিকান রাষ্ট্রদূত এসেছিলেন তার ঠিক পাশেই ফল বিক্রি করেন জাহাঙ্গীর। তিনি বলেন, রাতে খেলা দেখার কারণে আমি একটু দেরি করে দোকান খুলেছি। দোকানে আসার পর দেখেছি প্রশাসন ও আরও কিছু লোক। কী হয়েছে সঠিক জানিনা। তবে সকালে এই গলিতে অনেক মানুষের সমাগম হয়েছিল। কলা ও ডিম বিক্রেতা নূরুজ্জামান বলেন, আমি এসে দেখেছি সাংবাদিক, পুলিশ ও আওয়ামী লীগের লোকজন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com