• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের মিছিল

প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৫৬
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৫৬

98596 1

অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে বিএনপির ডাকা দেশব্যাপী ৭ম ধাপের ২৬ ও ২৭ নভেম্বর সর্বাত্মক অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করেছেন।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বে মিছিল বের করেন তারা। মিছিলটি অমর একুশে হল সংলগ্ন আনন্দবাজার থেকে শুরু হয়ে চানখারপুল মোড়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকার প্রহসনের তফসিল ঘোষনার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসনের সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখান করছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ফ্যাসিবাদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ।’

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাছুম বিল্লাহ (এফ আর), মো. তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহবুব আলম শাহিন এবং নূরে আলম ভূইয়া ইমন।

আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মামুন, অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলফি লাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নিপু, মুজিব হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক, শরীফ উদ্দিন সরকার, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক বজলুর রহমান বিজয়, মাস্টারদা’ সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইয়াকুব হাসান সানি, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান সেজানসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com