• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ১২:৪৬
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ১২:৪৬

9888758 1

অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে বাতিল ও একদফা দাবিতে বিএনপি-জামায়তে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষদিন আজ। এদিন অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করছে ছাত্রদলের নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে রাজধানীর মালিবাগ থেকে খিলগাঁও অভিমুখে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক জকির উদ্দিন আবির, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, কেন্দ্রীয় সদস্য সাহেদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান রাসেল, ছাত্রদল নেত্রী আকলিমা নাসরিন আঁখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ নাহিদুজ্জামান শিপন, সলিমুল্লাহ মসুলিম হলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, এ এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সেজান, সলিমুল্লাহ মুসলিম হলের যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান মাহদী জয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক মুরসালিন।

ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক রাহাত হোসেন, সহ মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক সাজ্জিদ হোসেন, সদস্য নাবিল মাহবুব শান্ত। তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহানাজ পারভিন, সদস্য রতন। বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সহ সভাপতি হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, সহ সাংগঠনিক সম্পাদক কাজল হোসেন।তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সম্পাদক আল মেরাজ, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন রিদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রাজা। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ, মোহাম্মদপুর ৩২-নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া। ঢাকা মহানগর পূর্বের নবাব রাব্বি, মাহবুব।

মহানগর উত্তরের আই.এইচ.টি কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুল শিকদার, সাধারণ সম্পাদক আশিক জামাল, গুলশান থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজ আহমেদ, পরিশ্রমী ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া,হাতিরঝিল থানা ছাত্রদলের দফতর সম্পাদক আজিজুল হাকিম শুভ, হাতিরঝিল থানার ৩৬ নং ওয়ার্ড সাধারন সম্পাদক নাসির উদ্দিন ঢালী।
ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সম্পাদক আকিব মাহমুদ। ছাত্রদল নেতা আনোয়ার হোসেন বাবু, ওবায়দুল হক।

অবরোধের সমর্থনে রাজধানীর খিলক্ষেত, আগারগাঁও, মেরুল বাড্ডা, ধোপখোলা সহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে তফসিল বাতিল চেয়ে ও একদফা দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com