• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধ সমর্থনে মৌচাক এলাকায় যুবদলের মিছিল

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৫:০৮
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৫:০৮

96636

অবরোধ সমর্থনে মৌচাক এলাকায় যুবদলের মিছিল

নিউজ ডেস্ক
‘একতরফা’ তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী বিএনপির চলমান নবম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মৌচাক মোড় থেকে মালিবাগ রেলগেইট পর্যন্ত এই মিছিল হয়।

মিছিলে নেতৃত্ব দেন যুবদলের যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও বিল্লাল হোসেন তারেক।

মিছিলে আরও উপস্থিত ছিলেন-যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন, সহ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এস এম মুসাব্বির সাফি, সহ-মৎস্য ও পশুপালন সম্পাদক আশরাফুল ফারুকী হীরা, সদস্য মিজানুর রহমান সুমন, হাবিবুর রহমান হাবিব, মোরশেদ আলম, সাইদুর রহমান সোহেল, হেদায়েত হোসেন ভূঁইয়া, মো. ইহসান মামদূদ ও সাইফুল বাছির সোহেল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com