• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবৈধ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে: পেশাজীবী গণতান্ত্রিক জোট

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৮
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৮

9603 6

অবৈধ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে: পেশাজীবী গণতান্ত্রিক জোট

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে রাজধানীতে পদযাত্রা করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল পানির টাংকি ঘুরে আবার পল্টনে এসে শেষ হয়।

এরআগে সংক্ষিপ্ত এক সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমান বলেন, ফ্যাসিবাদী-নাৎসিবাদী এই ভোটবিহীন অবৈধ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। এই ভোট চোর সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রী-আমলাদের সঙ্গে দেশের অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। দেশের টাকা লুটপাট করে তারা বিদেশে পাঁচার করছে। ৯০’র আদলে এই কর্তৃত্ববাদী দখলদার সরকারের বিরুদ্ধে গনঅভ্যুত্থানেরও আহবান জানান তিনি।

পদযাত্রা কর্মসূচিতে জোটের সহকারী সমন্বয়কারী এ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, দেশের জনগণের এই দুর্বিষহ পরিস্থিতিতে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। জনগণকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী অবৈধ সরকারের পতন ঘটিয়েই ছাড়বো ইনশাল্লাহ।

পদযাত্রা কর্মসূচীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলীম ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com