• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অভিমান ভুলে গণতন্ত্র মঞ্চের সমাবেশে নুরুল হক নুর

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৭:০৬
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৭:০৬

96625874 4

অভিমান ভুলে গণতন্ত্র মঞ্চের সমাবেশে নুরুল হক নুর

মান-অভিমান ভুলে গণতন্ত্র মঞ্চের সমাবেশে অংশ নিয়েছে নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। এই কর্মসূচি থেকে আগামী ৪ ফ্রেব্রুয়ারী সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ করার ঘোষণা দেয়া হয়।

বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি ছিলো গণতন্ত্র মঞ্চের। তবে অসুস্থ থাকায় সমাবেশে উপস্থিত হননি মঞ্চের আরেক শীর্ষ পর্যায়ের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

সমাবেশে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গনসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আরো অনেকে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলের এই কর্মসূচির ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলতে হয়। এক দিনেই পরিবর্তন আসে না। আন্দোলনের অংশ হিসেবে একই ধরনের কর্মসূচি একাধিকবারও দিতে হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com