• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থনৈতিক সংকটে থাকা মানুষ ঈদ ভালোভাবে কাটাতে পারেনি : প্রিন্স

প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ২:১৭
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ২:১৭

966636 6

অর্থনৈতিক সংকটে থাকা মানুষ ঈদ ভালোভাবে কাটাতে পারেনি : প্রিন্স

নিউজ ডেস্ক

অর্থনৈতিক সংকটে থাকা মানুষ ঈদ ভালোভাবে কাটাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ। সব মামলায় জামিন পাওয়ার পরও ঠুনকো কারণে তাকে মুক্তি দেওয়া হয়নি। সেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ, অথচ তিনি আগের সব মামলায় জামিনে ছিলেন।

তিনি বলেন, ঈদের আগেও সরকার মিথ্যা মামলা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী সত্যের অপলাপ করেছেন। মানুষের মনে ঈদের আনন্দ নেই। শতভাগ বিদ্যুতায়নের কথা বললেও গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। দশ-বারো ঘণ্টা বিদ্যুৎ থাকে না গ্রামে, কৃষিতে বিপর্যয় নেমে এসেছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় মানুষ দিশেহারা। প্রতিটি দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কাপড়ের দাম বাড়ায় গরিব মানুষ ঈদে নতুন কাপড় কিনতে পারেনি। সরকার মিথ্যা অজুহাতে সারের দাম বৃদ্ধি করেছে। দুর্নীতিকে আড়াল করতে বিশ্ববাজারে সারের মিথ্যা তথ্য দিয়ে দেশেও সারের দাম বৃদ্ধি করেছে। ধানের যে দাম নির্ধারণ করেছে সরকার তাতে কৃষক লাভবান হবে না, লাভ হবে সরকারের। কৃষকের সঙ্গে সরকার প্রতারণা করেছে।

প্রিন্স বলেন, সরকার বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের তেমন সহযোগিতা করেনি। প্রধানমন্ত্রীর কথা অসার, অবাস্তব। সরকার উন্নয়নের নামে দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে।

তিনি বলেন, অতীতে প্রহসনের নির্বাচন করে আবারও একই চেষ্টা করছে আওয়ামী লীগ। আর ভোট চুরি করতে দেওয়া হবে না। জনগণ এই সরকারের পদত্যাগ চায়। দাবি না মানলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com