• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপি মহাসচিব

প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫ ১০:০২
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ১০:০২

96222585

আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপি মহাসচিব

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন, সংস্কার এবং গণহত্যা-ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ- এ তিন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে নানা সংকট সৃষ্টি হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন ঐকমত্য হওয়া বেশ কঠিন।

গণহত্যা ও ফ্যাসিবাদে জড়িতদের বিচার ভোটের আগে দৃশ্যমান দেখতে চায় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটি হলো- জনগণ নির্ধারণ করবে কোন দল থাকবে কি থাকবে না। জনগণকেই এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে।

গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, ‘বিএনপি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-সেসব বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণের কাছ থেকে এ সিদ্ধান্ত আসতে হবে।’

এনসিপির জোরালো দাবি- ভোটের আগে সরকারকে গণহত্যার বিচার নিশ্চিত করতেই হবে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দলটি শুক্রবার এক সমাবেশ থেকে তাদের অবস্থান অনেকটা স্পষ্ট করেছে। এনসিপির নেতারা তাদের বক্তৃতায় বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপি এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা আমরা আগেই বলেছি, নিষিদ্ধ করার কাজ তো সরকারের। জনগণের প্রত্যাশা যেটা, সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে। দল নিষিদ্ধের কাজ তো সরকার করে, কোনো পার্টি তো নিষিদ্ধ করে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com