জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (২ মার্চ) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়।
দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সমাবেশে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। এছাড়া আহত এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন।
সমাবেশে বক্তারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবি জানিয়েছেন। তাছাড়া দেশের মৌলিক সংস্কার করেই নির্বাচনের দাবি জানায় দলটি।
সমাবেশে শহীদ খালিদ সাইফুল্লার বাবা ডা: কামরুল বলেন, আমার ছেলের বুকে ৭০টা গুলি করা হয়েছিল। একজন মানুষকে মারতে কতগুলো গুলির প্রয়োজন হয়? আমি বলতে চাই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হতে দেয়া হবে না।













