• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে : মীর হেলাল

প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ২:০৮
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ২:০৮

960004 2

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে : মীর হেলাল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল। গতকাল শনিবার সন্ধ্যায় আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতি ও অপশাসনে অবৈধ সরকারের জনসমর্থন প্রায় শূন্যের কাছাকাছি। আগামীতে সুষ্ঠুভাবে নির্বাচন হলে আওয়ামী লীগ একটি আসনও পাবে না। সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চরম পর্যায়ে নিয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, গ্যাস ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে নীরব দুর্ভিক্ষ বিরাজ করছে। এই সরকারের ওপর জনগণ চরমভাবে ক্ষেপে আছে। দেশের মানুষ অবৈধ জুলুমবাজ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। যে কোনো মুহূর্তে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে।’

মীর হেলাল বলেন, ‘বিএনপির ১০ দফা দাবি এবং গুম, খুন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনগণ বিএনপির সঙ্গে রাজপথে আছে। বিএনপির প্রত্যেকটি জনসভা জনসমুদ্রে পরিণত হয়। ইতোমধ্যেই জনগণ বুঝিয়ে দিয়েছে দমনপীড়ন করে গণসমাবেশ ঠেকানো যাবে না। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ জনসমুদ্রের রূপ নিবে ইনশআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘জনগণ আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে দেখতে চায়। সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির রাষ্ট্র গঠনের রূপরেখা জনগণ ও সর্বমহল সানন্দে গ্রহণ করেছে। আইসিটি ধারা গঠন করে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সংবাদ মিডিয়া সত্য প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে। অচিরেই বিএনপি জনগণের শক্তি নিয়ে হাসিনার পতন ঘটাবে এবং জনগণের সরকার গঠন করবে।’

হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, সদস্য আইয়ুব খান, রহমত উল্লাহ মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, সহসাধারণ সম্পাদক এম মনছুর, মো. কাদের, সদস্য জাবেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. এমরান চৌধুরী, আসিফ মিজান।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সদস্য সচিব গাজী আব্দুল মুবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে জি এস জনি, জাহাঙ্গীর আলম, মো. ইমরান চৌধুরী, আলী আকবর, মো. এরশাদ, সদস্য আব্দুল মান্নান, গাজী সুমন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বাবু, মো. দিদার, মো. ইবু, মো. হান্নান, মো. আলমগীরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com