• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই :মোশাররফ

প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৭
আপডেট: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৭

16633198761

আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই :মোশাররফ

এই সরকারের ক্ষমতায় থাকার লালসা থেকে বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে সমালোচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হাইব্রিড সরকারের দেশ বলেছে। যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক একটা কনভেনশন হয়েছে। গণতান্ত্রিক সব দেশকে তারা আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশকে তারা আমন্ত্রণ জানায়নি। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, যেহেতু বাংলাদেশে গণতন্ত্র নাই, হাইব্রিড শাসন চলছে সেহেতু বাংলাদেশ এখানে যুক্ত না।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীনদল আয়োজিত এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি।

মোশাররফ ব‌লেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এরা দিনের ভোট রাতে চুরি করে, বিনা ভোটের সরকার বলে জণগণের প্রতি এই সরকারের কোন দায়িত্ববোধ নাই।

তিনি বলেন, এজন্যই এই সরকার এক লাফে জ্বালানি তেলর দাম এক লাফে পঞ্চাশ শতাংশেরও বেশি করে। পৃথিবীতে এমন কোন নজির নাই।

বৃহস্পতিবার মিরপুরের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ সবাই একসাথে হয়ে হামলা করেছে অভিযোগ করেন খন্দকার মোশাররফ বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানীর দাম বৃদ্ধির কথা বলতে গেলে পাখির মতন গুলি করে তারা হত্যা করে। জ্বালানি তেল ও দ্রব্যমূল্য উর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন এটা বিএনপির কিছু না, এটা জনগণের দাবি। তাদের দাবি তুলে ধরার কারণে এই হামলা চালানো হচ্ছে। পুলিশ সেখানে টিয়ারগ্যাস ছাড়ছে, গুলি করছে যা অত্যন্ত নিন্দনীয়।

দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে মোশাররফ বলেন,যেই দেশে গণতন্ত্র নাই, সেই দেশ মানবাধিকার লংঘিত হয়। কি পরিমান মানবাধিকার এখানে লঙ্ঘিত হচ্ছে৷ গুম, খুন, হত্যা। মানবাধিকার লঙ্ঘনের কথা শুধু আমরা বলছি না। এজন্য যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এসময় তিনি সেনাবাহিনীর সাবেক প্রধান, পুলিশ প্রধান সহ ছয় সাত জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেন। এজন্য বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি আজ ধ্বংশের শেষ সীমায়। এটা শুধু আমরা বলছি না। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এমনকি এই ফ্যাসিবাদি সরকারের একজন মন্ত্রী নিজেও বলছেন যে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গেছে। তারাই বলছে এখন এই কথা।

শ্রীলঙ্কার অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই ভাইয়ের শাসনে সেখানে স্বৈরাচারী, একনায়কতন্ত্র চলেছে। তারা দেশের মানুষের কথা চিন্তা করে নাই দুর্নীতি করেছে। মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে। শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক, রাজনৈতিক দিক থেকে শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থানে আছে। এখন বাকি শুধু রাস্তায় নামা।

সকলকে ঐক্য বদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় নেতারা আমাদের আসস্ত করেছেন রাস্তায় না নেমে এই মহা সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। যারা গণতন্ত্রকে হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। অর্থনীতিকে লুটপাট করে, ডাকাতি করে, বিদেশে টাকা পাচার করেছে জনগণের স্বার্থে তাদের পক্ষে অর্থনীতি চালনা করা সম্ভব নয়। আইনের শাসন, সংবিধানকে লঙ্ঘন করে, গুম খুন করে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব নয়।

সংগঠ‌নের সভাপ‌তি হুমায়ুন ক‌বির ব‌্যপারীর সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির চেয়ারপার্স‌নের উপ‌দেষ্ঠা জয়নুল আব‌দিন ফারুক, যুগ্ন মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমতুল্লাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com