• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনকে আরো জোরদার করতে হবে: জামায়াত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ৭:৫২
আপডেট: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ৭:৫২

9858969 2

আন্দোলনকে আরো জোরদার করতে হবে: জামায়াত

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে চলমান আন্দোলনকে আরো জোরদার করতে হবে। দেশের বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান, জীবনকে সত্যের সাক্ষ্য বানাতে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে’ এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান বলেছেন, একদলীয় নির্বাচন করার জন্য সরকার গণতন্ত্র হত্যা করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একতরফা নির্বাচন আয়োজনের জন্য রাতেও আদালত বসিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে। যেসব মামলায় সাজা দেয়া হচ্ছে এসব মামলা মিথ্যা-বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি বলেন, বুদ্ধিজীবী তারাই যারা জনগণ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে। রাষ্ট্রীয় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং ন্যায়ের পক্ষে দাঁড়ায়। আর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে দেশ স্বাধীন করা হলো অথচ বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো করে আবারো জোর করে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা আকড়ে রাখতে চাচ্ছে।

মজিবুর রহমান আরো বলেন, আজ বিরোধী দলীয় নেতাকর্মীরা কেউ নিজ বাড়িতে থাকতে পারছেনা। বিভিন্নভাবে তাদের অত্যাচার ও নিপীড়ন করা হচ্ছে কেবল এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে। তাই এই ফ্যাসিবাদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষায় চলমান আন্দোলন সংগ্রামে সবাইকে নিজ নিজ স্থান থেকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, প্রবীণ সাংবাদিক ও বুদ্ধিজীবী, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল দেলওয়ার হোসাইন, ড. আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com