• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনে গণ জোয়ার বন্ধে আ’লীগ সন্ত্রাসী তান্ডব শুরু করেছে : প্রিন্স

প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২ ৭:৫০
আপডেট: সোমবার, ২৯ আগস্ট, ২০২২ ৭:৫০

96000054

আন্দোলনে গণ জোয়ার বন্ধে আ’লীগ সন্ত্রাসী তান্ডব শুরু করেছে : প্রিন্স

আন্দোলনে গণ জোয়ার বন্ধে আওয়ামী লীগ সন্ত্রাসী তান্ডব শুরু করেছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , গণ জোয়ারে সন্ত্রাস ভেসে যাবে, আওয়ামী লীগও রেহাই পাবে না। উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতো তারা চিরাচরিতভাবে নিজেদের সন্ত্রাসের দায় বিএনপির ওপর চাপাতে মিথ্যাচার করছে।
এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে ইউনিয়নের ৪,৫,৬,৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সমাবেশের পর এমরান সালেহ প্রিন্স ও উপজেলা ,ইউনিয়ন , ওয়ার্ড বিএনপির নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কলসিন্দুর বাজার প্রদক্ষিন করে। মিছিলকারীরা দাবির স্বপক্ষে বিভিন্ন শ্লোগান দেয়।
নজিরবিহীন লোডশেডিং ,জ্বালানী তেল , সার, নিত্যপণ্য, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে তৃণমূলে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় ।
গামারীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুস্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে কলসিন্দুর বাজারে আইনুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,আনিসুর রহমান মানিক,ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপি নেতা আবদুল ওয়াহেদ তালুকদার, মাহমুদুল হাসান সোহাগ,মাজহারুল ইসলাম খোকন, গাজীউর রহমান,চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন,মাহবুবুল আলম বাবুল,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস শহিদ আকন্দ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ,নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার,যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি,সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,সদস্য আবদুল আউয়াল, সিরাজুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, তাঁতীদলের আহ্ববায়ক ওসমান গনি ,সদস্য সচিব হাসান শাহ্, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন ,সাদস্য সচিব আমিনুল হক পলাশ , ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, বক্তব্য রাখেন।
এর আগে তিনি ইউনিয়নের রামনাথপুরে ২ নং ওয়ার্ড বিএনপির সদ্য প্রয়াত সভাপতি আহমদ আলীর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।তিনি গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বিক্ষোভ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার সৃস্ট জনদুর্ভোগ বিরোধী চলমান আন্দোলনে গণ জোয়ার দেখে আওয়ামী লীগের পালস বিট বেড়ে গেছে, হাই প্রেসারে তাদের শরীর ঘামতে শুরু করেছে। হামলা,মামলা, সম্তাসী তান্ডব করে তারা গণ জোয়ারকে স্তব্ধ করতে চায়। তিনি নলেন, এসব করে আন্দোলন দমন করতে পারবে না জনবিচ্ছিন্ন সরকার। ক্ষমতাসীনদের দুর্নীতি ,লুটপাট, অপরিনামদর্শী সিদ্ধান্তের কারণে দেশ লন্ডভন্ড হবার উপক্রম ,জনজীবন বিপর্যস্ত । মানুষের আয় ইনকাম সঙ্কুচিত হয়ে গেছে ।মানুষ জীবন চালাতে হিমশিম খাচ্ছে । তিনি বলেন, সরকার দেশ পরিচালনায ব্যার্থ হয়েছে।এই ব্যার্থ ,অযোগ্য,দুর্ণীতিবাজ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন , আওয়ামী লীগ নেতারা আন্দোলনে ভীত হয়ে পাগলের প্রলাপ বকছে । তিনি বলেন, বিএনপি টাকা,খামের রাজনীতি করে না। আওয়ামী লীগ সেই রাজনীতিতে অভ্যস্ত বলে তারা মনে করে অন্যরাও একই কাজ করে। রাজনৈতিক দল সমূহ জনগণকে বাঁচাতে,দেশ রক্ষা করতে ঐক্যবদ্ধ হচ্ছে।এই ঐক্যকে যারা ভয় পায়,তারা মিথ্যাচার করছে। তিনি বলেন, সেদিন বেশী দুরে নয়,যেদিন জনগণ জনদুর্ভোগকারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com