• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি চাঁদাবাজদের দেখার জন্য নয় : তানিয়া রব

প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৬:০৩
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৬:০৩

96586952

আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি চাঁদাবাজদের দেখার জন্য নয় : তানিয়া রব

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব বলেছেন, ‘যুগপৎ আন্দোলন, যুগপৎ নির্বাচন পরবর্তী সময় জাতীয় সরকার গঠন এটা বিএনপিসহ আমাদের যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোর অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই আমি আপনাদের কাছে এসেছি। আমি বিএনপি জোটের একমাত্র প্রার্থী।’

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এই পথসভার আয়োজন করে। তানিয়া রব সাবেক মন্ত্রী আ.স.ম. আব্দুর রবের স্ত্রী।

তানিয়া রব বলেন, ‘আমরা ফ্যাসিস্ট তাড়ালাম চাঁদাবাজদের দেখার জন্য নয় এবং তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। এই রামগতি-কমলনগরে চাঁদাবাজি হবে না, এখানে চাঁদাবাজি চলবে না।

দুর্বৃত্তায়ন চলবে না। নানারকম সুশীল কথা বলা চলবে না। আপনি যা করবেন তা করে দেখাবেন তা না হলে সেটা বলতে আসবেন না।’
তিনি আরো বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল দিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন হবে না।

স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ-মাদরাসা, পুল-কালভার্ট এগুলা উন্নয়ন করতে হবে। নদী শাসন করতে হবে। ভুলুয়া নদী কেটে তার নাব্যতা দূর করতে হবে। তবেই এই অঞ্চলের উন্নয়ন হবে। আপনাদের নেতা আ. স. ম. আবদুর রব অতীতে এগুলো করেছেন।

আমি তার পরিবারের অংশ। উনার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। রামগতি-কমলনগরের মানুষকে কাজের সুবিধা দিয়ে তাদের উন্নয়নে প্রাণপণে চেষ্টা করে যাব।’

শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, তিনি বঙ্গবন্ধুর কন্যা ছিলেন কিন্তু তিনি যখন ফ্যাসিজম চালু করেছেন জনগণ তাকে ক্ষমা করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘সুতরাং আমরা যারা এখন কথা বলি, যদি কাজে প্রমাণ দিতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদেরকেও এভাবে চলে যেতে হবে। আপনারা সঠিক ও সৎ নেতৃত্ব নির্বাচন করবেন। ভালো কাজগুলোর পেছনে যদি শক্ত হাত চান। তাহলে আমাকে সহযোগিতা করবেন ও অন্তরে ঠাঁই দেবেন। আমি জোটপ্রার্থী হয়েই এসেছি।’

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সির সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য দেন জেএসডি নেতা আলতাফ মাস্টার, লোকমান হোসেন বাবলু, খোরশেদ আলম, হারুনুর রশিদ ডিলার। যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল, মো আকতার, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন মুন্না ও নারী জোটের নেত্রী ইয়াসমিন আক্তার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com