• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ: গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:২৬
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:২৬

9655528

আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ: গয়েশ্বর চন্দ্র রায়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
বর্তমানে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, অর্থনীতিতে ব্যাংকগুলো শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় সংরক্ষিত নারী এমপি নিপুণ রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা এই এসব বিষয়ে সংসদে কথা বলবেন এমন প্রত্যাশা রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা সবাই প্রত্যাশা করি নারীর মুক্তি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবেন। গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জন-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে ক্ষেত্রে আমরা নারী ক্ষমতায়ন এবং সংসদে অধিকসংখ্যক নারী সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে আসার প্রত্যাশা করি।

তিনি বলেন, আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ও গণতন্ত্রের প্রবর্তক এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন। অনেক লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম হয়েছি।

তিনি বলেন, শহিদ জিয়া ও বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা এবং তিনি যাতে সঠিকভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হন, সেজন্য আমরা দোয়া করেছি।

কয়েক হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com