নিউজ ডেস্ক
ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী ধস্তাধস্তিতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দেখতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল যাচ্ছে।
শনিবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে প্রতিনিধি দলটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমান উল্লাহ আমানকে দেখতে গেছে।
এর আগে কর্মসূচির সময় সংঘর্ষ শুরু হলে ধোলাইখাল থেকে আমানকে তুলে নিয়ে যায় পুলিশ।












