• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমার পরিবারও গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হয়েছে

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৯:৩০
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৯:৩০

966635236

আমার পরিবারও গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অপহরণের শিকার খতিব মুহিব্বুল্লাহ ইস্যুতে মন্তব্য করেছেন জনপ্রিয় আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এই ঘটনাকে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মাওলানা মামুনুল হক বলেন, “গাজীপুরের নির্যাতিতা মুসলিম বালিকা আশা মনির ঘটনা থেকে খতিব মুহিব্বুল্লাহ সংক্রান্ত ঘটনাপ্রবাহ গভীর কোনো ষড়যন্ত্রের আভাস দিচ্ছে। ঘটনার প্রতিক্রিয়ায় কারো ব্যক্তিগত ভুল-ত্রুটি থাকতে পারে, তবে তাকে কেন্দ্র করে পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “আমি নিজেও প্রশাসন ও পুলিশের এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার। আমার পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে, গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হতে হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানীর ঘটনা আরও জঘন্য ও ন্যক্কারজনক ছিল।”

মাওলানা মামুনুল হক বলেন, “চলমান গাজীপুরের ঘটনার সরল বিশ্লেষণ করা সম্ভব নয়। অভিযুক্ত প্রশাসনের ওপর আস্থা রাখা কঠিন। তাই বিচার বিভাগীয় বা নিরপেক্ষ শক্তিশালী তদন্ত ও যাচাই দেশের স্বাধীনতা ও জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য জরুরি। শীর্ষ আলেমদের পক্ষ থেকেও একটি তদন্ত কার্যক্রম পরিচালনা হতে পারে।”

সবশেষে তিনি যোগ করেন, “ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা নতুন করে কাউকে পুলিশ প্রশাসনের জিম্মায় নেওয়া, গুম-খুন বা গ্রেফতারের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে দায়িত্বশীল মহল সজাগ থাকা উচিত।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com