• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আলিফ চৌধুরীর চিকিৎসা-ক্ষতিপূরণ ও হামলাকারীদের বিচার দাবি এনসিপির

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১২:১৬
আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১২:১৬

966633320

আলিফ চৌধুরীর চিকিৎসা-ক্ষতিপূরণ ও হামলাকারীদের বিচার দাবি এনসিপির

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন, উপযুক্ত ক্ষতিপূরণ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) চিকিৎসাধীন আলিফ চৌধুরীকে দেখতে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, হামলায় আলিফ চৌধুরী এক চোখ হারিয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার ক্ষতিগ্রস্ত চোখ আর কখনও ভালো হবে না। এছাড়া অন্য চোখেও তিনি ঝাপসা দেখছেন। এতে সেটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আখতার হোসেন বলেন, শুধু হবিগঞ্জেই নয়, সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা হয়েছে। ওই সময় দলের নেতারা কোনও রাজনৈতিক কর্মসূচিতে নয়, জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরছিলেন। ফেরার পথেই তাদের বহরে হামলা চালানো হয়।

তিনি বলেন, বুধবার হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। সেখানে বিরোধীদলীয় চিফ ও উপস্থিত নারী সংসদ সদস্যরাও হেনস্তা ও হামলার মুখে পড়েছেন। প্রতিবাদ মিছিল করতে গেলে অন্য জেলাতেও নেতাকর্মীদের ওপর হামলা হয়।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের আমলে যেভাবে বিরোধী দলের ওপর হামলা-নিপীড়ন চালানো হতো, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর হামলা, মামলা ও নিপীড়ন বন্ধ করতে হবে।

সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরে তিনি বলেন, আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং তাকে ও তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলায় জড়িত ছাত্রদল, যুবদল ও বিএনপির চিহ্নিত হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com