• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের দাবি : ‘চট্টগ্রামের জনসভায় ২০ লাখ উপস্থিতি’

প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ৯:৫০
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ৯:৫০

96625321

আ’লীগের দাবি : ‘চট্টগ্রামের জনসভায় ২০ লাখ উপস্থিতি’

চট্টগ্রামের সম্মেলনে পলোগ্রাউন্ড ময়দান ও আশপাশের কয়েক এলাকাজুড়ে ২০ লাখ লোক সমাগম হয়েছিল বলে দাবি করেছে মহানগর আওয়ামী লীগ। একই সঙ্গে জনসভায় লোকসমাগম নিয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনা খুশি ও সন্তষ্ট হয়েছেন বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

রবিবারের (৪ ডিসেম্বর) ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। প্রায় ১১ বছর পর চট্টগ্রাম নগরে দলীয় জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি। এর আগে তিনি হেলিকপ্টারে জনসভা স্থলের চারদিকে উপরে চক্কর দিয়ে উপস্থিতির বিষয়টিও প্রত্যক্ষ করেন।

জনসভায় কী পরিমাণ উপস্থিতি ছিল সেটি সুনির্দিষ্টভাবে না বললেও আ জ ম নাছির বলেন, এটি ছিল স্মরণকালের সেরা জনসভা। কেউ বলছেন ১০ লাখ। আমি তো বলব ২০ লাখ ছাড়িয়ে গেছে। তবে এ জনসভায় আমরা ইতিহাস সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী নিজেও আবেগাপ্লুত হয়েছেন। আর এখানেই আমাদের সার্থকতা।

জনসভার প্রাপ্তি-অপ্রাপ্তি জানাতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার (৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন বলেও তিনি জানান।

পলোগ্রাউন্ডে গত ১২ অক্টোবর বিএনপি বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছিল। একই স্থানে আওয়ামী লীগ জনসভা করে পাল্টা জবাব দিল কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আ জ ম নাছির বলেন, ‘আমরা বিএনপির পাল্টা জনসভা করিনি। এটা কো-ইনসিডেন্স হতে পারে। যে কোনো রাজনৈতিক দল আমাদের প্রতিদ্বন্দ্বী। কিন্তু বিএনপিকে আলাদা গুরুত্ব দিয়ে আমরা কর্মসূচি দেইনি।’

‘আপনারা দেখেছেন, পলোগ্রাউন্ডে আমরা মঞ্চ কোথায় করেছি। বিএনপি কোথায় করেছিল। তারা মাঠের পুরোটা ব্যবহার করেনি। আমরা মাঠ অনেক প্রশস্ত করে মঞ্চ তৈরি করেছি। যদি তুলনা করেন, তাহলে আমাদের জনসভায় যে পরিমাণ উপস্থিতি হয়েছে, তার সঙ্গে বিএনপির সমাবেশের তুলনাই হয় না। অনেক দূর-দূরান্ত পর্যন্ত মাইক লাগানো হয়েছিল। মাঠের বাইরেও অনেক মানুষ উপস্থিত ছিলেন। আমি বলব, জনসভায় উপস্থিতি ২০ লাখ ছাড়িয়ে গেছে।’

নাছির বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর রোববারের জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসমাগম দেখে অনেক খুশি হয়েছেন। মাঠে যে পরিমাণ লোক ছিলেন তার বাইরে আরও প্রচুর মানুষ অবস্থান করছিলেন রাস্তায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এত বড় একটি কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, জনসভার বাইরেও প্রধামন্ত্রী চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা যেন গণমুখী হই, কর্মীদের বিষয়ে আন্তরিক হই, সাধারণ মানুষের কল্যাণে কাজ করি, সেই বিষয়টি প্রধানমন্ত্রী আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। বলেছেন সামনে নির্বাচন। এ নির্বাচনে যেন আমরা চট্টগ্রামের আসনগুলো পাই। চট্টগ্রামের নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর একটা আস্থা ও বিশ্বাস আছে। আমাদের সাংগঠনিক শক্তি তিনি নিজ চোখে দেখে গেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com