• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ আবার ক্ষমতায় আসলে গণহত্যা চালাবে: ১২ দলীয় জোট

প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৩:৪৬
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৩:৪৬

037D740C 316A 44F9 8934 2159700766B8

আ’লীগ আবার ক্ষমতায় আসলে গণহত্যা চালাবে: ১২ দলীয় জোট

স্টাফ করেসপন্ডেন্ট

সারাদেশে বিএনপি, ১২ দলীয় জোট, জামায়াতসহ সরকার বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ‘গণগ্রেফতার ও ফরমায়েশি’ সাজা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আমাদের আর পিছনে হটার সুযোগ নেই। হয়তো এই সরকারকে পদত্যাগে বাধ্য করবো, না হয় শহীদ হওয়ার জন্য রাজপথে থাকবো। তবে আমাদের মনে রাখতে হবে আ’লীগ আবার ক্ষমতায় আসলে শুধু গণগ্রেফতারই নয় গণহত্যাও চালাবে।

বুধবার (২২ নভেম্বর) সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে ১২ দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে ঢাকার কাকরাইল নাইটিঙ্গেল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মানুষকে অনাহারে রেখে গণভবনে শান্তিতে ঘুমানোর সময় শেষ এখন শুধু গণভবন খালি করার দিন তারিখ জনগণ জানতে চায়।’

১/১১’র ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সুশাসনের জন্য বিপদজনক। দেশের মানুষ এই সরকারের অধীনে নিরাপদ নয়! সরকারি দলের সিন্ডিকেট দিয়ে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দেশের মানুষকে ভাতে ও আঘাতে মারতে শুরু করেছে।

বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, লায়ন মো. ফারুক রহমান, জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট হান্নান আহমেদ খান বাবলু, কামাল উদ্দিন, যুগ্ম মহাসচিব কাজী মো. নজরুল, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটু, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, ইসলামী ঐক্যজোট যুগ্ম মহাসচিব মো. ইলিয়াস রেজা, বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, এলডিপির যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ, যুবসংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফাহিম হোসাইন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com