• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ গণতন্ত্রের জন্য বিষফোঁড়া : ডা. ইরান

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৫:০৪
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৫:০৪

98585 1

আ’লীগ গণতন্ত্রের জন্য বিষফোঁড়া : ডা. ইরান

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ মুখে গণতন্ত্র স্লোগান দিলেও গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী বাকশালীরা জন্মলগ্ন থেকেই ফ্যাসিবাদি চেতনায় বিশ্বাসী। তাই আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য বিষফোঁড়া স্বরুপ। তারা সরকারে থাকলেও বিপদ আর বিরোধী দলে গেলে আপদ।

তিনি বলেন, তামাশার নির্বাচনে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতেই আবার নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। একতরফা নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই। তামাশার নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব। তাই আওয়ামী জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোববার দুপুরে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের তিনি এসব কথা বলেন। এরআগে, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতা-কর্মীরা রাজপথে অবস্থান নেয়। মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে পুরানা পল্টন, সচিবালয়, তোপখানা রোড হয়ে আল-রাজি কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো: পান্না মিয়া, মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ইমরান হোসেন, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো: মিলন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রেজোয়ান আহমেদসহ নেতা-কর্মীরা অংশ নেন।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com