• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আস্থা সংকটের অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ কেন্দ্রীয় নেত্রীর

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১০:২৭
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১০:২৭

963332985 5

আস্থা সংকটের অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ কেন্দ্রীয় নেত্রীর

জনতার আওয়াজ ডেস্ক

ছবি: সংগৃহীত
দলীয় কর্মকাণ্ডে হতাশা এবং সাধারণ মানুষের আস্থা হারানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।

শনিবার (১৮ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

অরণ্য চৌধুরী এনসিপির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ এবং দলটির অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া সদ্য প্রকাশিত এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে তাকে যুগ্ম সদস্যসচিব হিসেবে রাখা হয়, যা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

নিজের পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের বরাবর পাঠান অরণ্য চৌধুরী।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে দলের কর্মকাণ্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে না পেয়ে তিনি হতাশ হয়েছেন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের আস্থার জায়গা হারানোর এই পরিস্থিতিতে তার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’

এ অবস্থায় তিনি দলের সব পর্যায়ের পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পাশাপাশি ভবিষ্যতে দেশ ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশার কথাও জানান।

পদত্যাগপত্রের একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করে দ্যুতি অরণ্য চৌধুরী লেখেন, ‘তিনি নির্বাচনের আগে থেকেই দল থেকে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ১৮ এপ্রিল প্রকাশিত ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হন।’

তিনি আরও উল্লেখ করেন, ওই কমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে পদত্যাগ করে সংশ্লিষ্টদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com