• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইইউ’র নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৬:৩৫
আপডেট: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৬:৩৫

9856 12

ইইউ’র নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক
সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ৩টা থেকে ঘণ্টাব্যাপী ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানসহ ৬ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। এর আগে দুপুর ১২টা সিলেট বিএনপির সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দলটি। সিলেটের স্থানীয় একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী অংশ নেন।

এছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দলটি। ওই বৈঠকে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর বিএনপি সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহবায়ক আবু সুফিয়ান ও সমন্বয়ক বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। এসব তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com