• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহতি

প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩ ৩:৩৩
আপডেট: সোমবার, ১৯ জুন, ২০২৩ ৩:৩৩

966336969

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহতি

ডেস্ক নিউজ
দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় পৃথক দুই মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত পৃথক দুই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।

আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শওকত মাহমুদ বিষয়টি জানিয়েছেন।

এদিন ছাত্রলীগের উভয়পক্ষের নেত্রীরা আদালতে হাজির হন। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে কোনো পক্ষই আদালতে নারাজি দাখিল করেননি। আদালত পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতির আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছর ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় উভয়গ্রুপ পাল্টাপাল্টি মামলা করেন।

মামলা দুটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলেন পুলিশ আদালতে তাদের অব্যাহতির প্রার্থনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

আদালত সূত্রে জানা গেছে, পৃথক দুই মামলায় ৩৩ জনকে আসামি করা হয়। এক মামলায় আসামি ১৯ জন, আরেকটিতে ১৪ জন। ১৪ আসামি হলেন রিভা, রাজিয়া, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান ও আনিকা তাবাসসুম স্বর্ণা।

১৯ মামলার আসামিদের মধ্যে রয়েছেন সহসভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার ঊর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী ও জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com