• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইসলামী মূল্যবোধের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : ফয়জুল করীম

প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ১১:২৯
আপডেট: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ১১:২৯

966332541

ইসলামী মূল্যবোধের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশীয় বোধ-বিশ্বাস, বিরোধী শিক্ষা কাঠামো ও সেক্যুলার সিলেবাস বাস্তবায়নে সরকারের একটি মহল মরিয়া হয়ে উঠেছে। দেশীয় মূল্যবোধ বিরোধী এ ধরনের সিদ্ধান্ত দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। শিক্ষার প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত দেশীয় বোধ-বিশ্বাস তথা ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় প্রজন্মকে রক্ষা করতে যথাযথ শিক্ষা কাঠামো বাস্তবায়নে কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুরের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা ফজলুল করীম রহ. ছিলেন যুগের মহান সংস্কারক। তিনিই প্রথম এ দেশে ইবাদতের রাজনীতির দর্শনকে সামনে নিয়ে আসেন। আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি এবং জনগণের খেদমত ও অধিকার আদায়ের রাজনীতি হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি। পীর সাহেব চরমোনাই রহ. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক অবক্ষয় রোধে ও সুন্দর জীবন গঠনের জন্য। অতএব, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াসে আদর্শিক জীবন গঠনে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা রাষ্ট্রযন্ত্রকে বিভিন্নভাবে বলে—আসছি আদর্শ ও দক্ষ জাতি গঠনে চাই বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সার্বজনীন ইসলামী শিক্ষাব্যবস্থা। তিনি দাবি করেন, ধ্বংসের এই গর্ত হতে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে সরকারকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি নূরুল বশর আজিজী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইবরাহিম হুসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক শিব্বির আহমাদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিনসহ মজলিসে শূরার সদস্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com